Main Menu

সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করল ইসি

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশোধিত তফশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল দায়েরের সময় দুই দিন কমানো হয়েছে। আগে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ থাকলেও তা পরিবর্তন করে ৫ থেকে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে নির্ধারিত ১২ থেকে ১৮ জানুয়ারির পরিবর্তে এখন আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এদিকে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের জন্য এখনো ১০ দিন সময় বাকি রয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ ডিসেম্বর তফশিলসংক্রান্ত প্রজ্ঞাপনে কিছু সংশোধন আনে নির্বাচন কমিশন।

ইসি সূত্র জানায়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তির তারিখে এ সংশোধন আনা হয়েছে। এতে আপিল দায়েরের সময়সীমা কমানো হলেও আপিল নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময় বাড়ানো হয়েছে।

Share





Related News

Comments are Closed