জৈন্তাপুরে ২১৭ পিস ভারতীয় কম্বল জব্দ, আটক ১
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে সিলেট-তামাবিল মহামড়কের জৈন্তাপুর থানার সম্মুখে চেকপোস্ট পরিচালনা করে পর্যটকবাহী দুটি বাস থেকে ২১৭ পিছ ভারতীয় কম্বল সহ ১জনকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানায়, ১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টা গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সিলেট-তামাবিল মহামড়কের থানার সম্মুখে চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী বাসে তল্লাসী চালায়। তল্লাসী কালে পর্যটকবাহী ইকরা পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৪৮৫৭) তল্লাশি করে ১১০ পিস ভারতীয় কম্বলসহ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ভুইগড় কুতুবপুর গ্রামের আব্দুস সাত্তার হাওলাদার এর ছেলে আবুল বাশার (৩৬) কে আটক করে পুলিশ।
একই সময় পর্যটকবাহী মনোহরদী পরিবহনের বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-১৪৪২) তল্লাশি করে আরও ১০৭ পিস ভারতীয় কম্বল আটক করা হয়। অভিযানের সময় কম্বলের প্রকৃত মালিক কৌশলে পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, দুটি পর্যটকবাহী বাস হতে পৃথক অভিযানে ২১৭ পিস ভারতীয় কম্বল সহ ১জনকে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রেকর্ড পূর্বক ২০ ডিসেম্বর শনিবার আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed