Main Menu

ওসমান হাদি হত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদি হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার বাদ জুম’আ উপজেলার পৌর শহরের চৌমূহণীতে জামাতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভ্পতিত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

মিছিলটি পৌর শহরের চৌমূহণী থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর পথসভায় মিলিত হয়।

বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামীর উপজেলা শাখার সম্পাদক মাও ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাবিবুল্লাহ দস্তগীর, পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, শ্রমিক জমিয়ত সিলেট জেলা দক্ষিণের ইঞ্জিনিয়ারি আব্দুল কাদির জাকির, গোলাপগঞ্জ পৌর যুব জমিয়তের সহসাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের অর্থ সম্পাদক শেখ আব্দুলাহ উসামা, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আবু সালেহ উসমান, সহ-সভাপতি নাঈম আহমদ, আহমদ মাজিদ, সাধারণ সম্পাদক নাসিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আহমদ জায়েদ ও প্রচার সম্পাদক শামসুল হুদা মামুনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed