গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বেড়ে ৩ জনে পৌঁছেছে। গুরুতর আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের তেরমাইল নামক স্থানে বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরো ২ জন নিহত হয়েছেন। ফলে ৪ আরোহীর মধ্যে ৩ জনই মারা গেলেন বলে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ সদর ইউনিয়নের গোয়াসপুর গ্রামের আব্দুল আহাদ (৪২), উপজেলার রানাপিং ছত্রিশ গ্রামের লাল মিয়ার ছেলে সাব্বির আহমদ (২১) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর ইউনিয়নের ফাজিল পুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে আরিফুল হক জয় (৩৫)।
গুরুতর আহত মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (২০) চিকিৎসাধীন।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed