Main Menu

গোলাপগঞ্জে ভাদেশ্বরবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বৈধভাবে লিজ কৃত কুড়া নদীর জলমহালে জলদস্যু কর্তৃক জোরপূর্বক মাছ চুরি, জাল জ্বালনো, নৌকা চুরি সহ প্রাণে মারার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় উপজেলার ভাদেশ্বরবাসীর উদ্যোগে ভাদেশ্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার সৈয়দ আহমদের সভাপতিত্বে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন-ভাদেশ্বর ইউপির ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার সাহাব উদ্দিন সাবু এরশাদ আলী, আব্দুল হামিদ, হোসাইন আহমদ, জাবেল আহমদ প্রমুখ।

উপস্থিত ছিলেন- ইছরাক আলী, আব্দুল বারী বদই, হাজী আব্দুস সত্তার, আব্দুল সালিক ছল্লুক, ফটিক আহমদ, মাহবুব হোসেন মালম, কবির আলী, আওলাদ হোসেন, জমসেদ আলী, সুলতান মাহমুদ, আর্জদ আলী প্রমুখ।

Share





Related News

Comments are Closed