সিলেটের শহীদুলের মাথাবিহীন লাশ মিললো নারায়ণগঞ্জে, খোঁজ মিলছে না পরিবারের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শহীদুল ইসলাম (৩৬) নামের এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সাথে পিবিআই’র তদন্ত দল সিলেটে নিহত শহীদুলের পরিবারেরও খোঁজ পাচ্ছে না।
শহীদুল মরদেহ বেওয়ারিশ হিসেবে নারায়নগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এরআগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের শ্রীনিবাসদী এলাকায় গোপালদী-মাহমুদপুর সংযোগ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, শহীদুল ইসলামের মরদেহ উদ্ধারের পরে প্রযুক্তির সাহায্যে আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশটির মাথা এখনো পাওয়া যায়নি।
তার পেট কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। জাতীয় পরিচয়পত্র অনুসারে শহীদুলের স্থায়ী ঠিকানা সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকার ৪৭/এ ৩য় তলা এবং বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে নগরীর মুন্সিপাড়া এলাকার ডি ব্লকের ৭১ নং বাসার। তার পিতার নাম মরহুম আনোয়ারুল ইসলাম।
ঘটনার পর পিবিআই একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি মাথা উদ্ধারের চেষ্টার পাশাপাশি তার পরিবারের খোঁজে মাঠে নেমেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র এএসপি (সার্কেল) মেহেদী ইসলাম বলেন, মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি শাখা সড়কের পাশে মরদেহটি পড়ে ছিল। স্থানীয় কয়েকজনের মাধ্যমে খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে প্রযুক্তির সাহায্যে আঙুলের ছাপ নিয়ে লাশের পরিচয় শনাক্ত করা হয়। লাশটির মাথা এখনো পাওয়া যায়নি। তার পেট কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে জানান, সিলেটে শহীদুলের পরিবারের খোঁজ করেও পাওয়া যাচ্ছে না। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোটার আইডির তথ্যে সিলেটের বাসার ঠিকানা দেয়া আছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা হত্যা করে মৃতদেহটি চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে। তবে কীভাবে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed