সিকৃবিতে যথাযোগ্য মর্যাদায় সিলেট মুক্ত দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার (১৫ ডিসেম্বর) সিলেট মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের বাণী প্রচার, আলোচনা সভা ও র্যা লির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদ্যাপন কমিটি।
জাতীয় দিবস উদ্যাপন কমিটির সদস্য প্রফেসর ড. মু. রাশেদ আল মামুনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির সভাপতি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার। এসময় ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন আহম্মদ বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন।
সিলেট মুক্ত দিবস উপলক্ষ্যে আয়োজিত র্যা লিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে শহিদ মিনারের সামনে এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহিদদের মাজারে জাতীয় দিবস উদ্যাপন কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাইস চ্যান্সেলরের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন।
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed