চাঁদ দখলে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের পৃষ্ঠের ‘সেরা অংশ’ দখল করতে বর্তমানে চীনের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের পরিবহনমন্ত্রী সিন ডাফি এই প্রতিযোগিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি মার্কিন পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে সিন ডাফি জানান, চাঁদের যে অঞ্চলগুলোতে বরফের মজুত আছে এবং নিয়মিত সূর্যের আলো পড়ে—ওগুলোকেই ‘সেরা অংশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই অঞ্চলগুলো মূলত উপগ্রহের দক্ষিণ মেরু এবং তার সংলগ্ন অঞলগুলো।
ডাফি বলেন, চাঁদের কিছু অঞ্চল রয়েছে— যেগুলোতে বরফের মজুত আছে, নিয়মিত সূর্যের আলো পড়ে। ওগুলোই চাঁদের সেরা অংশ এবং এসব অঞ্চলে দখল পেতে আমরা বর্তমানে চীনের সঙ্গে প্রতিযোগিতায় আছি। কারণ সেসব অঞ্চল চীনেরও নজরে পড়েছে।
তিনি আরও জানান, চাঁদে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা আমাদের আছে। আমাদের জ্বালানি প্রয়োজন। এই ঘাঁটিতে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম একটি পারমাণবিক চুল্লি নির্মাণ করা হবে। আগামী ৫ বছরের মধ্যে এই ঘাঁটি স্থাপন ও চুল্লি নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে বলেন তিনি।
ডাফির মতে, গোটা বিশ্ব জানে যে চাঁদে প্রথম পা রেখেছি আমরা। আমরা আবার সেখানে যাব। চাঁদের সেরা অংশ আমাদের হবে। (সূত্র: এনডিটিভি ওয়ার্ল্ড)
Related News
সূর্যের আলো থেকে জ্বালানি উৎপাদনে ব্যাটারিবিহীন যন্ত্র উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
তথ্যপ্রযুক্তি ডেস্ক: সূর্যের আলো, পানি ও কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে ব্যবহারযোগ্য জ্বালানি উৎপাদনের নতুন প্রযুক্তিRead More
পৃথিবীর আকাশে এখন ২ চাঁদ, যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক: পৃথিবীর আকাশে এখন রয়েছে দ্বিতীয় একটি চাঁদ। তবে এটি স্থায়ী নয়। প্রায় দুইRead More



Comments are Closed