কমলগঞ্জে মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা পরীক্ষা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার (১২ ডিসেম্বর) মেধা পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।
এ মেধা পরীক্ষায় সিলেট বিভাগের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ১২৪ জন বিষ্ণুপ্রিয়া মণিপুরি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে বেলা ২.৩০ ঘটিকা পর্যন্ত একযোগে কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়, চুনারুঘাট উপজেলার গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের মাছিমপুর মণিপুরি পাড়ায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিগত বছরে এ পরীক্ষায় শুধু ৫ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করলেও এবার থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।
কমলগঞ্জ উপজেলার দয়াময় সিংহ উচ্চবিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শন করেন যুগ্ম কর কমিশনার (কর অঞ্চল -৫) কাজল সিংহ, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ডাঃ শরদিন্ধু সিংহ, মণিপুরি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণ কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুর ইসলাম শাওন প্রমুখ।
আয়োজক সংগঠনের সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক শিবানন্দ সিনহা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুশান্ত সিনহা (রাজু) জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞান চর্চায় বাংলাদেশ মণিপুরি যুব কল্যাণ সমিতির মেধা পরীক্ষা প্রতিবছর অব্যাহত থাকবে। তারা সংশ্লিষ্ট সকল শিক্ষক, পরীক্ষার্থী ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানান।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed