শুক্রবার সিলেটের যেসব স্থানে মিছিল-মিটিং নিষিদ্ধ করলো পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে সিলেটের ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো- এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ এবং সরকারি আগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এই তিন কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই ৩ কেন্দ্রের ২শ গজের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগ থেকে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈ-চৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জারিকৃত এক আদেশে তিনি বলেন- এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ
করা হবে।
Related News
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনায় উদ্বেগ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকার কর্তৃক গণবিরোধী বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদের প্রিপেইডRead More
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পৃথক অবস্থান কর্মসুচী পালন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থRead More



Comments are Closed