Main Menu

৪৮ ঘণ্টার মধ্যে সব নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলতে সম্ভাব্য প্রার্থীদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual6 Ad Code

বুধবার (১০ ডিসেম্বর) এ-সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠিয়েছে সংস্থাটি।

ইসি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সন্ধ্যা ছয়টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার তফসিল ঘোষণার আগেই ইসির উপসচিব মো. মনির হোসেন স্বাক্ষরিত পত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলমান রয়েছে। ‘এ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ বা ঘের, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে তা সংশ্লিষ্ট সম্ভাব্য প্রার্থী/ব্যক্তিদেরকে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে মধ্যে নিজ খরচে/দায়িত্বে অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

Manual3 Ad Code

এ লক্ষ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি।

Manual1 Ad Code

নির্ধারিত সময়ে প্রচারণা সামগ্রীগুলো অপসারণ-সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়নে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিতে বলা হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code