Main Menu

সিলেটে ২৭ রাউন্ড শর্টগানের কার্তুজসহ ২জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গার্ডেন টাওয়ার থেকে এনামুল ও বোরহান নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

তাদের হেফাজত থেকে ২৭ রাউন্ড শর্টগানের লিডবল কার্তুজ ও রাবার কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

মো. এনামুল হক (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো. আব্দুল বারেক ও জোবেদা খাতুনের ছেলে। বর্তমানে তিনি শাহজালাল উপশহরের বি ব্লকের ২২ নং সড়কের ২৭নং বাসার বাসিন্দা।

আর বোরহান উদ্দিন (৩৫) সুনামগঞ্জ জেলার ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহ ও সরিফুল নেছার ছেলে। তিনি বর্তমানে মেন্দিবাগস্ত গার্ডেন টাওয়ারের ৮ম তলার ৪০/৮১ নং বাসার ফ্ল্যাটের বাসিন্দা এবং এই ফ্ল্যাট থেকেই কার্তুজ জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়েরের পর দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed