সিলেটে পালকি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় খাদ্যনিরাপত্তা ও পরিবেশ–স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে পালকি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হোটেল-রেস্তরা আইন ২০১৪ অনুযায়ী, যে সকল রেস্তোরাঁ-হোটেলে ৩০ জনের অধিক খাবার ব্যবস্থা রয়েছে সে সকল হোটেল রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ করতে হয়। দীর্ঘদিন ধরে তারা ব্যবসা পরিচালনা করছে কিন্তু তাদের লাইসেন্স নেই। রেস্তোরাঁর রান্নাঘরে কিছু অব্যবস্থাপনা রয়েছে। তারা যে কয়লা ব্যবহার করে তা তারা ঢেকে রাখেনি। ফলে এগুলো উড়ে খাবারের মধ্যে পড়ছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাছাড়া ভেতরের পরিবেশ অনেকটা স্যাঁতসেঁতে এবং পরিচ্ছন্নতাতেও ঘাটতি রয়েছে।’
এ ছাড়া প্রতিষ্ঠানটি যে কোম্পানির ময়দা ব্যবহার করছে তার লাইসেন্স নেই। যদিও এ দায় তাদের উপর বর্তায় না কিন্তু সচেতন ব্যবসায়ী হিসেবে কোথা থেকে পণ্য কিনবে না কিনবে তা খেয়াল রাখা উচিত।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আবার আসব। যদি পরিবর্তন না পাই তাহলে বড় অঙ্কের জরিমানা করা হবে।’
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed