শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের জিন্দাবাজারস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়া পরিচালনা কমিটির এক সভা মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি শ্রী শিব্রত ভৌমিক চন্দন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী জি.ডি. রুমু এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রারম্ভিক বক্তব্য উপস্থাপন করেন আখড়ার সেবায়েত অ্যাডভোকেট বিভাবসু গোস্বামী বাপ্পা। সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন মলয় পুরকায়স্থ।
এছাড়াও সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাষ্টি শ্রী সুদীপ রঞ্জন সেন বাপ্পু, শ্রী কৃপেশ পাল, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, রাজীব কুমার দে রাজু, বীরেশ দেব নাথ, ঝলক আচার্য্য, শ্যামল কপালী, রাজ কুমার পাল রাজু, মলয় লাল ধর, নিতাই পাল, উত্তম ঘোষ, হারাধন দেব প্রভাষ, অমিত কান্তি দে প্রমুখ।
সভায় বিগত ৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে দৈনিক জনকণ্ঠ অনলাইন পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জিন্দাবাজারস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার অবৈধ দখলদার কর্তৃক মিথ্যা, বানোয়াট উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশিত হওয়ায় আখড়া পরিচালনা কমিটির সভায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় মন্দিরের যাবতীয় সংস্কার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed