তাহিরপুরে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ-চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত অতিক্রম করে বিনা শুল্কে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় পেয়াজ, চিনিসহ বিভিন্ন পণ্যের চালান জব্দ করেছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) গভীর রাতে তাহিরপুর উপজেলার ৫ নম্বর বাদাঘাট ইউনিয়নের লাউরগড় বিওপি এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১২০৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদীতে মালিকবিহীন অবস্থায় ২টি বারকী নৌকা আটক করা হয়। নৌকাগুলো তল্লাশি করে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি পাওয়া যায়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭১ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির বলেন, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকদের স্বার্থ রক্ষা ও পেঁয়াজ উৎপাদনে আরও উৎসাহ দিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি করা হচ্ছে। একই সঙ্গে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে স্থলপথের পাশাপাশি নৌপথেও বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
আটক করা নৌকা, পেঁয়াজ ও চিনি শুল্ক কার্যালয় জমা করার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed