সিলেট বিভাগের ৫টি আসনে এনসিপি’র প্রার্থী যারা
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে দলটির প্রতীক হিসেবে নির্ধারিত হয়েছে ‘শাপলা কলি’।
ঘোষিত প্রার্থীরা হলেন—
সিলেট-১: দলের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক
সিলেট-৩: যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
সিলেট-৪: যুক্তরাষ্ট্র প্রবাসী মো. রাশেল উল আলম
মৌলভীবাজার-৪: দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ
হবিগঞ্জ-৪: দলের জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক
এই পাঁচ প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এনসিপি জানিয়েছে, বাকি আসনগুলোতেও শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে।
Related News
সিলেটে একসাথে চার সন্তানের জন্ম, প্রবাসীর পরিবারে আনন্দের বন্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়াRead More
সিলেট সীমান্তে ৬১ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকাRead More



Comments are Closed