কুলাউড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) ও তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)। নিহত দুজনই তেলিবিল (তালতলা) গ্রামের বাসিন্দা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে করে বটতলা বাজারে যাচ্ছিলেন গিয়াস ও জালাল। পথিমধ্যে তালতলা এলাকায় সড়কের ওপর জমি থেকে কাটা ধানের গাদা রাখায় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed