শাবিতে নির্বাচন কমিশন অফিসে গিয়ে অজ্ঞান ছাত্রদল নেতা, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচন কমিশন কার্যালয়ে এক ছাত্রদল নেতা অজ্ঞান হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আইইসিটি ভবনে এ ঘটনা ঘটে।
অজ্ঞান হওয়া ছাত্রদল নেতা জুনায়েদ আহমদ। তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে এসে কিছু বলার আগেই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েন।
প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ জানান, সন্ধ্যার পর জুনায়েদ আমাদের অফিসে আসেন। এসে কথা বলার আগেই হঠাৎ তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে দ্রুত সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।’
তিনি বলেন, ‘বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
Related News
দুদিন ধরে অবরুদ্ধ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকরা, বৈঠকেও কাটেনি অচলাবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সোমবার দিনভর দফায় দফায় আলোচনা করেওRead More
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বিশ্ব নৌ দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরRead More



Comments are Closed