ঘুষ নেওয়ায় চীনে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাষ্ট্রীয় উন্নয়ন প্রতিষ্ঠান চায়না হুয়ারং ইন্টারন্যাশনাল হোল্ডিংসের সাবেক জেনারেল ম্যানেজার বাই তিয়ানহুইকে ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) চীন সরকার তার শাস্তি কার্যকর করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারক সিসিটিভি।
২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিভিন্ন প্রকল্প অধিগ্রহণ ও অর্থায়নে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের ঘুষ নেন বাই। তদন্তে দুর্নীতির প্রমাণ মেলায় চীনের সর্বোচ্চ আদালত সুপ্রিম পিপলস কোর্ট রায় পর্যালোচনা শেষে মৃত্যুদণ্ড বহাল রাখে।
আদালত বলেছে, তার অপরাধ ছিল ‘অত্যন্ত গুরুতর’ এবং রাষ্ট্র ও জনগণের স্বার্থে বড় ধরনের ক্ষতি করেছে।
চীনে সাধারণত দুর্নীতির মামলায় মৃত্যুদণ্ড দিলে দুই বছরের স্থগিতাদেশ রাখা হয়, যা পরে আজীবন কারাদণ্ডে পরিণত হয়। তবে বাই তিয়ানহুইয়ের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ রাখা হয়নি। ২০২৪ সালের মে মাসে দেওয়া রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন, যা একই বছরের ফেব্রুয়ারি মাসে খারিজ হয়ে যায়।
সিসিটিভির প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তিয়ানজিনে পরিবারে ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে দেখা করেন বাই। তবে কীভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
চায়না হুয়ারংয়ের আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা দুর্নীতিবিরোধী অভিযানে গ্রেপ্তার আছেন। তাদের বিরুদ্ধে কী শাস্তি আসে, তা নিয়ে দেশটিতে চলছে জল্পনা।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed