জৈন্তাপুরে ৯৬পিছ ভারতীয় কম্বল সহ আটক ২
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে হাইওয়ে থানা পুলিশের চেকপোষ্ট অভিযানে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী করে ভারতীয় ৯৬পিছ কম্বল সহ ২জনকে আটক করা হয়।
হাইওয়ে পুলিশ সূত্রে জানায়, ৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে এসআই (নিরস্ত্র) মো. নাজমুল হকের নেতৃত্ব অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানাধীন জাফলং পর্যটন স্পট হতে ছেড়ে আসা পর্যটকবাহী রয়েল পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১৫-৭২০০) বাসগাড়ীটি তল্লাসী করে ৯৬ পিছ ভারতীয় চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা কম্বল জব্দ করা হয়। এসময় চোরাচালানের কম্বল পরিবহনের দায়ে ২জনকে আটক করা হয়।
আটককৃতরা হলো নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা গ্রামের ওয়াজেল হক এর ছেলে মো. আল আমিন ভূইয়া (৩৪) এবং একই গ্রামের আব্দুল আওয়াল এর ছেলে মো. মাহমুদুল হাসান মোহন (৩৯)। আটককৃতরা কম্বল ক্রয়ের বৈধ কোন রশিদ দেখাতে পারেনি।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদ প্রাপ্ত হয়ে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী চালিয়ে ৯৬ পিছ কম্বল সহ ২জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহন পূর্বক আটককৃতদের আদালতে প্রেরণ করা হবে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed