Main Menu

জৈন্তাপুরে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে বিজিবি ও পুলিশ। অভিযানে বেশ কিছু ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোররাত সোয়া ৩টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর একটি যৌথ আভিযানিক দল কর্তৃক পরিচালিত ওই অভিযানে মনজুরুল ইসলাম (৩২) ও রেজাউল করিম (২২) নামের দুই সহোদরকে আটক করা হয়। তাদের পিতার নাম সিরাজুল ইসলাম এবং তারা জৈন্তাপুর থানাধীন লামনি গ্রামের বাসিন্দা।

অভিযানকালে মনজুরুল ইসলামের বসতঘর তল্লাশি করে ২৪ পিস ভারতীয় শাড়ি এবং ৬ পিস ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭২ হাজার টাকা।

এ তথ্যটি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদেরকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed