Main Menu

সিলেটে লন্ডন পাঠানোর নামে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডন পাঠানোর নামে সিলেটের একাধিক তরুণ-তরুণীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় দুই কোটি টাকা। এরপর মোবাইল বন্ধ রেখে উধাও কথিত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরআগে প্রতারিত তরুণ-তরুণীরা সিলেট কোতোয়ালী মডেল থানায় অভিযোগ (নং ৭/৫ জুন ২০২৫) দায়ের করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যশোরের কোতোয়ালী থানার সেক্টর ৭ এর ৬নং বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুকিত মিয়া।

Manual7 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার কদমতলী থানার রায়েরবাগ মিরজানগর সি ব্লকের মো. ইব্রাহীম ও নাছিমা বেগমের ছেলে মো. নাজিম উদ্দিন আদিল (৩৫) ও তার কথিত স্ত্রী ফারজানা শারমীন সোমা (৩৭)।

Manual6 Ad Code

রবিবার (৭ ডিসেম্বর) তাদের সিলেট নিয়ে এসে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) খন্দকার মোস্তাফিজুর রহমান।

জানা গেছে, সিলেট নগরীর জিন্দাবাজারের এলিগেন্ট মার্কেটের এস আই ইন্টারন্যাশনাল নামক একটি ট্রাভেলসের মালিক ওই দম্পতি। সম্প্রতি তাদের প্রচারণায় আকৃষ্ট হয়ে আইইএলটিএস সম্পন্ন করা অনেক তরুণ-তরুণী নিজেদের গহনা জমি জায়গা বিক্রি করে লন্ডন যাওয়ার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন টাকা। ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার নামে তারা জনপ্রতি ১৫ লাখ টাকা থেকে শুরু করে ২০/২২ লাখ টাকাও দিয়েছেন।

Manual1 Ad Code

এক্ষেত্রেও তারা বেশ কৌশলী ছিলেন। ভিসা হয়ে গেছে, এমন ছবি দেখিয়ে তারা টাকা আদায় করেছেন। পরে দেখা গেছে, ভিসা সঠিক নয়। এরপর প্রতারিতরা তাদের কাছে ছুটে এলেও আর অফিস খোলা পাওয়া যায়নি। এমনকি তারা তাদের মোবাইলও বন্ধ করে দেন।

হতাশায় গ্রাস করা তরুণ-তরুণীরা তখন কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালায় এবং যশোর থেকে তাদের গ্রেপ্তার করে সিলেট নিয়ে আসা হয়।

রোববার তাদেরকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান। আর কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে আদালত সূত্র।

প্রতারিত এক তরুণী বলেন, আমরা অনেক কষ্ট করে গহনা বিক্রি করে উনাদের টাকা দিয়েছি। কিন্তু পরে দেখি সব কিছু ভুয়া। আমরা এর ন্যায় বিচার এবং টাকা ফেরত চাই।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code