Main Menu

সালমান শাহ হত্যা মামলায় প্রতিবেদন দাখিল আবারও পেছাল

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তার সাবেক স্ত্রী সামীরা হক ও খলনায়ক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। আগামী ১৩ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। এ কারণে আদালত নতুন দিন ধার্য করেন।

Manual8 Ad Code

সামীরা হক ছাড়াও মামলার আসামি হিসেবে রয়েছেন- লতিফা হক লুছি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

Manual7 Ad Code

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী শুরুতে অপমৃত্যুর মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

১৯৯৭ সালে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের আবেদন করা হলে আদালত সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। সিআইডি একই বছরের ৩ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে। পরবর্তীতে কমরউদ্দিন আহমদ সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা করেন।

২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় এবং দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালে বিচার বিভাগীয় তদন্তেও ঘটনাটি অপমৃত্যু বলা হয়।

পরে কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর তার স্ত্রী নীলা চৌধুরী বাদী হয়ে ২০১৫ সালে বিচার বিভাগীয় প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন।

২০২১ সালে পিবিআই তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করলে মামলাটি নিষ্পত্তি হয়। এর বিরুদ্ধে ২০২২ সালের ১২ জুন রিভিশন মামলা দায়ের করা হয়, যা এখনও চলমান।

গত ২০ অক্টোবর আদালত সালমান শাহর অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এরপর নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এখন সেই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারও পিছিয়ে গেল।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code