Main Menu

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের অফিসে আমীরে জামায়াত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ডাঃ শফিকুর রহমান ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের ৩য় তলায় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

এ সময় দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন আমীরে জামায়াতকে স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশের কর্মসূচি সম্বলিত প্রচার লিফলেট তাঁর হাতে তুলে দেন।

Manual5 Ad Code

আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। তিনি ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কার্যক্রমের সাথে একমত পোষণ করেন।

Manual4 Ad Code

এদিকে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন আগামী ৯ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র‌্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ সফল করার জন্য সংগঠনের সকল স্তরের সদস্যবৃন্দ ও নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code