সিলেটে সমাবেশে অসুস্থ হয়ে আইসিইউতে জামায়াত আমির
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় মহাসমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিম। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াত নেতা কাজী জসিম উদ্দিন।
তিনি বলেন, শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সমাবেশ চলার সময় হঠাৎ ঢলে পড়লে তাকে দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে হার্টের জটিলতার কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি আরও বলেন, আব্দুল মুন্তাজিম বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এদিকে মুন্তাজিমের অসুস্থতার খবর পেয়ে রাতে তার খোঁজখবর নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
Related News
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে: ডা. শফিকুর রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানRead More
জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদক: ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকাRead More



Comments are Closed