আসছে তীব্র শৈত্যপ্রবাহ
বৈশাখী নিউজ ডেস্ক : দেশজুড়ে এবার শীতের তীব্রতা বাড়তে পারে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
মৌসুমি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ প্রবাহিত হতে পারে। এর মধ্যে কিছু শৈত্যপ্রবাহ তীব্রতায় রূপ নিতে পারে, যেখানে তাপমাত্রা ৪–৬ ডিগ্রির মধ্যে নামার আশঙ্কা রয়েছে।
শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, যা কখনো কখনো ঘন কুয়াশায় পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি আরও বাড়বে।
এ ছাড়া ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কিছু এলাকায় ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
Related News
প্রথম ধাপে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি উদ্যোগে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুRead More
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি সর্বোচ্চ ২১,৫০০, সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে মজুরিRead More



Comments are Closed