ভাঙ্গায় বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইককে বাসের চাপা দেওয়ার ঘটনায় একই পরিবারের তিনজসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের নুরুন্নাহার বেগম (৪৫), নুরুন্নাহার বেগমের মেয়ে রিমু আক্তার (২৩) ও তার নাতি রায়হান (২ বছর ৬ মাস)। আরেকজন অজ্ঞাত পুরুষ (আনুমানিক ৫৬ বছর)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা উপজেলা শহর থেকে অটোরিকশাটি (ইজিবাইক) ঘারুয়া ইউনিয়নের দিকে যাচ্ছিল। একই সময় কুয়াকাটা থেকে মেহেরপুরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পর বিকেল ৩টার দিকে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে বাসচালক পলাতক। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া চলমান। মরদেহ পরিবার-পরিজনের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed