কুড়িগ্রামে দুপক্ষের সংঘর্ষে নারীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারী গ্রামে ১৬ শতক জমিকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও এরশাদ আলীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়া। দুইজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাগেশ্বরী থানাভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More
পীরগঞ্জে ধানক্ষেতে মিলল গলাকাটা মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামের এক ভ্যানচালকের গলাকাটাRead More



Comments are Closed