Main Menu

খুলনায় আদালতের সামনে ২ যুবককে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নতুন বাজার এলাকার হাসিব ও নগরীর বাগমারা এলাকার রাজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আসামিরা রোববার দুপুরে আদালতে হাজিরা দিতে আসেন। হাজিরা শেষে খুলনা মহনগর আদালত থেকে বের হলে দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে ২ জনকে গুলি করা হয়েছে সংবাদ পেয়ে এসেছি। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি, ২টি মোটরসাইকেল পড়ে আছে। তাদের গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরবর্তীতে জানানো সম্ভব হবে।

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, আদালতের সামনে গুলিবিদ্ধ দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে হাসিব নিহত হন। আর রাজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। তারা দুইজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। শুনেছি আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

Share





Related News

Comments are Closed