সিলেটে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ দুই যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১২৮ বস্তা ভারতীয় জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় রবিবার (৩০ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
এরআগে শনিবার (২৯ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ থানাধীন দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসময় একটি টাটা ট্রাকের বালির নীচ থেকে এসব জিলার বস্তা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন কমলাবাড়ী, নিজপাট গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুল হাসান (৩০) ও গোয়াইনঘাট থানাধীন লাফলাউট গ্রামের আব্দুল বারীর ছেলে পারভেজ আহমদ (২৭)।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
তিনি জানান, ভারতীয় জিরাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। উদ্ধারকৃত জিরার বাজার মূল্য প্রায় ৩০ লাখ ৭২ হাজার টাকা। এসময় জিরা বহনকারী ট্রাক (সিলেট-ট-১১-০৭০২) আটক করা হয়।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed