Main Menu

রেডক্রিসেন্ট সিলেটের নেতৃত্বে সেলিম-মাহবুব

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাচন উৎসব মুখোর পরিবেশে (২০২৫-২০২৭) সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে সহ সভাপতি পদে বদরুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধুরী নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বদরুজ্জামান সেলিমের প্রাপ্ত ভোট ৫৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো: মাশুকুর রহমান চৌধুরী পেয়েছেন ২৩৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মাহবুবুল হক চৌধুরী পেয়েছেন ৩৭২ ভোট। এছাড়া এই পদে প্রতিদ্বন্দ্বীতাকারী লোকমান আলী ১১৪, আব্দুস সামাদ ১১, মোহাম্মদ আমিনুল ইসলাম ১৯২ ও রাসেল মাহবুব ১১১ ভোট পেয়েছেন।

এছাড়া ৫টি সদস্য পদে যারা নির্বাচিত হলেন- আব্দুল্লাহ আল মামুন সামান ৪০২ ভোট পেয়েছেন (১ম), নির্ঝর রায় ৩২৪ (২য়), আবু সাঈদ মো. ইব্রাহিম ৩১১ (৩য়), একে এম কামরুজ্জামান ২৯০ (৪র্থ) ও পারভেজ আহমদ ২৮৫ ভোট পেয়ে (৫ম) হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীল সারদা হলে উৎসবের ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার আবুল মনসুর আসজাদ।

Share





Related News

Comments are Closed