হবিগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রতিপক্ষের হামলায় আফরোজ মিয়া নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে সে মারা যায়। নিহত আফরোজ মিয়া ওই গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের আদাঐর গ্রামে দুপক্ষের সংঘর্ষের সময় প্রতিপক্ষের হাতে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আফরোজ মিয়া গুরুতর আহত হয়। প্রথমে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ তার মৃত্যু হয়।
ওই গ্রামের দুলাল মিয়া ও আশিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পুকুর থেকে মাটি সরানোর ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed