যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোর-চৌগাছা সড়কের সদর উপজেলার জগহাটি এলাকায় শনিবার (২৯ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিসা যদুনাথপুর গ্রামের আফিল উদ্দিনের পুত্র সেলিম হোসেন (৩৫) ও তাহাজ্জল হোসেনের পুত্র ইব্রাহিম হোসেন (৩৮)
পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে যশোর শহরের উদ্দেশে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাস তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিস সদস্যরা লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সাজিয়ালী ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ঘাতক বাস ও চালককে শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
এদিকে দুই যুবকের মৃত্যুর খবরে আলিসা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিচয় নিশ্চিত করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
Related News
বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নবম শ্রেণির ছাত্রী উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার দিঘলিয়ায় বিদ্যালয় ছুটির প্রায় পাঁচ ঘণ্টা পর বাইরেRead More
যশোরে পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুরRead More



Comments are Closed