কুমারগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ওমর ফারুক ওরফে আকাশ আহমদ (২৪) সিলেট সদর উপজেলার কাঠালবাড়ী (হাজারীগাঁও) এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, কুমারগাঁও বাসস্ট্যান্ডের টিকেট কাউন্টার অফিসের দক্ষিণ পাশে ক্লাসিক ট্রান্সপোর্ট লিমিটেডের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More



Comments are Closed