Main Menu

সিলেটে ফিলিং স্টেশনের পাশে থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর গ্রামে অবস্থিত এলপিজি ফিলিং স্টেশনের পার্শ্ববর্তী একটি ঘর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি সাউন্ড গ্রেনেড জব্দ করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে গ্রেনেডটি জব্দ করে র‍‍্যাব।

তথ্যটি জানিয়েছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান- প্রাথমিক পর্যালোচনায় জানা গেছে, এটি গত বছর জুলাই বিপ্লব চলাকালীন সিলেট এলাকার বাংলাদেশ পুলিশের থানা হতে লুটকৃত সাউন্ড গ্রেনেড। এটি রায়ট নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।

জব্দের পর গ্রেনেডটি দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍‍্যাব।

Share





Related News

Comments are Closed