শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে আগামী শনিবার (২৯ নভেম্বর) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বুধবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-৪ এর নির্বাহী প্রকৌশলী।
বিউবোর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্বারিপাড়া, জাহাঙ্গীর নগর, উপরপাড়া, কুরবানটিলা, দুষকি, লাখাউড়া, চিতল, মাটি, জোনাকী আবাসিক এলাকা, আল ইসলা, উত্তর বালুচর, টেক্সটাইল মিলস এলাকা, নোয়াপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাক্ষণশাসন, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, দুসকি ও ভাটাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে পূর্বের মতো স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানায় বিউবো।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed