ব্যাংক কর্মকর্তাদের জন্য নতুন নির্দেশনা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক-কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ব্যাংক-কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের একান্ত অপরিহার্য কারণ ছাড়া বাংলাদেশের বাইরে বা বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনাটি ইতোমধ্যে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: টানা দুই দফা দাম কমার পর আবারও দেশের বাজারেRead More
ব্যাংক থেকে ঋণ নিয়ে রেকর্ড গড়ল সরকার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে সরকারের ঋণ গ্রহণ উল্লেখযোগ্যRead More



Comments are Closed