Main Menu

ভূমিকম্পে হতাহতদের স্মরণে শাবি নরসিংদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: ভূমিকম্পে নিহত ও আহতদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন নরসিংদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

সোমবার (২৪ নভেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সম্প্রতি সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।

নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ মতিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. আবু তাহের, নরসিংদী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

Share





Related News

Comments are Closed