গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) ভোরে ঢাকা-রাজশাহী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, ভোরে ঢাকা-রাজশাহী রেলরুটের কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলী এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed