কানাইঘাটে ২৩ কার্টুন ভারতীয় ক্রীমসহ গাড়ি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালানোর সময় পুলিশের হাতে ২৩ কার্টুন (৪০৭৪ পিস) ভারতীয় ক্লপ-জি ক্রীমসহ একটি প্রাইভেট কার আটক করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এসব ক্রিম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার পশ্চিম পাশে একটি সন্দেহভাজন গাড়ি থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়। কিন্তু সিগন্যাল অমান্য করে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যেতে চাইলে পুলিশ পিছু ধাওয়া করে।
পরে পৌরসভার রামপুর এলাকায় কানাইঘাট–শাহবাগ সড়কের নির্মাণাধীন কালভার্টের পাশে গাড়িটি আটক করতে সক্ষম হয় ট্রাফিক পুলিশ। তবে চালক সুযোগ পেয়ে পালিয়ে যায়। গাড়ি তল্লাশিতে ২৩ কার্টুন ভারতীয় ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, ট্রাফিক পুলিশ প্রোবক্স গাড়ি ও ভারতীয় ২৩ কার্টুন ক্লপ-জি ক্রিম আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed