ভিসার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য সুখবর দিলো জার্মান রাষ্ট্রদূত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ থেকে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য ভিসার দীর্ঘ সময় অপেক্ষার বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।
সম্প্রতি স্থানীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, জার্মান বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হওয়া শিক্ষার্থীদের বছরের পর বছর ভিসার অপেক্ষায় রাখা উচিত নয় এবং এই সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।
রাষ্ট্রদূত আরও জানান, ভিসা প্রক্রিয়া আধুনিকায়নসহ দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে ভিসার অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশ-জার্মানির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্ক গভীর করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। বাংলাদেশের তরুণ ও দক্ষ জনশক্তি এবং কৌশলগত অবস্থান জার্মানির ব্যবসায়ীদের জন্য এই দেশটিকে আকর্ষণীয় করে তুলেছে।
ড. রুডিগার বলেন, তিনি সক্রিয়ভাবে কাজ করছেন যাতে জার্মান ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে এসে ব্যবসার সুযোগ খুঁজতে পারে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়।
জার্মান রাষ্ট্রদূতের এই আশাবাদী বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, যারা দীর্ঘ সময় ধরে বিদেশি উচ্চশিক্ষার জন্য অপেক্ষা করছেন।
Related News
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশি কারিকুলামে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল সম্পন্ন করা দেশের ইংরেজি মাধ্যমেরRead More
ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের একের পরRead More



Comments are Closed