বালাগঞ্জে পিকআপের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পিকআপের ধাক্কায় প্রদীপ দাস (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। তিনি ২ ছেলে ১ কন্যা সন্তানের জনক। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বড়চর ইলাসপুর গ্রামে। তিনি স্থানীয় ইলাসপুর বাজারের ব্যবসায়ী।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মৃতের শেষকৃত্য শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় নূরপুর-ইসলামপুর সড়কে প্রদীপ দাসকে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাজপুরস্থ একটি হাসপাতাল এবং পরে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোটভাই বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমল দাস আপন জানিয়েছেন, তার বড়ভাই প্রদীপ দাস সকালে স্থানীয় ক্ষেতের ধান দেখতে গিয়েছিলেন। এ সময় একটি পিকআপ তার ভাইকে পিছন থেকে ধাক্কা দেয় এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, তাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে প্রদীপ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed