যশোরে ৪ লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ তরুণ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা প্রায় সাড়ে চার লাখ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ ইব্রাহিম গাজী (১৯) নামে সাতক্ষীরার এক তরুণকে আটক করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের মণিহার প্রেক্ষাগৃহের পাশের একটি চায়ের দোকান থেকে ইব্রাহিম গাজীকে আটক করা হয়। ইব্রাহিম সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিষখালি গণেশপুর গ্রামের কাশেম আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে র্যাব-৬ যশোর ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে সংবাদ পান, বিপুল জাল টাকা নিয়ে এক ব্যক্তি মণিহার প্রেক্ষাগৃহের পাশের একটি চায়ের দোকানে অবস্থান করছেন। এই সংবাদে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম গাজীকে আটক করে। সে সময় তার কাছ থেকে ৯০ হাজার বাংলাদেশি জাল মুদ্রা উদ্ধার করা হয়।
র্যাবের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম গাজী জানিয়েছেন, তার বাড়িতে আরো জাল টাকা এবং টাকা তৈরির সরঞ্জামাদি আছে। এরপর র্যাব সদস্যরা সন্ধ্যায় তাকে সঙ্গে নিয়ে সাতক্ষীরায় তার গ্রামের বাড়িতে অভিযান চালান। তার ঘর তল্লাশি করে আরো তিন লাখ ৩৯ হাজার ৬০০ জাল মুদ্রা জব্দ করা হয়। সেই সঙ্গে একটি কম্পিউটার, একটি মনিটর এবং একটি কালার প্রিন্টার জব্দ করা হয়েছে। তার কাছ থেকে মোট চার লাখ ২৯ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এই ঘটনায় আটক ইব্রাহিম গাজীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed