Main Menu

স্কুলে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন নতুন নিয়ম

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন আজ শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ভর্তির নিয়মাবলী প্রকাশ করেছে।

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও Teletalk Pre-paid Mobile নম্বর থেকে এসএমএসর মাধ্যমে আবেদন ফি দিয়ে ভর্তির আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে Browse করে আবেদনপত্র পূরণ ও Submit করতে পারবেন।

অনলাইনে আবেদনপত্রের নির্দেশনা মতে প্রার্থী তার সব তথ্য পূরণ করবেন। যে সব প্রার্থী বিভিন্ন কোটায় আবেদন করবেন তাদের প্রযোজ্য কোটার বক্সে অবশ্যই টিক (✔) চিহ্ন দিতে হবে। অন্যথায় কোটা বিবেচনা করা সম্ভব হবে না।

অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) স্ক্যান করে JPEG ফরমেটে নির্ধারিত স্থানে Upload করবেন।

আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে আবেদনপত্র সাবমিট করা শেষ হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID- সহ ছবি Applicant’s copy পাবেন।

Manual1 Ad Code

প্রার্থী পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট অথবা Download কপি ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

Manual2 Ad Code

আবেদনপত্রে সরবরাহকৃত বাছাইকৃত তথ্যই যেহেতু পরবর্তী সব কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন পাঠানোর আগেই সরবরাহকৃত সব তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

এসএমএসর মাধ্যমে আবেদন ফি দেয়ার নিয়মাবলী: Applicant’s কপিতে প্রাপ্ত User ID নম্বর ব্যবহার করে প্রার্থী উল্লিখিত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে ২টি এসএমএস করে আবেদন ফি বাবদ প্রতিটি Application এর জন্য ১০০ টাকা জমা দেবেন।

প্রথম SMS: GSA<space>User ID (Web Application থেকে প্রাপ্ত) লিখে Send করতে হবে 16222 নম্বরে উদাহরণ: GSA<space>ABCDEF লিখে Send করতে হবে 16222 নম্বরে।

Manual3 Ad Code

ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাওয়া যাবে। যা ব্যবহার করে দ্বিতীয় এসএমএসটি করতে হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট ভর্তি কমিটি-প্রধান শিক্ষকের নোটিশ বোর্ড থেকে জানা যাবে। কোনো আবেদনকারী অসদুপায় অবলম্বন করে একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

Manual5 Ad Code

লগইন করার পর স্কুলের ভর্তি সংক্রান্ত তথ্য ইনপুট দেয়ার পর সেভ করে ‘Summary’ বাটনে ক্লিক করলে পূরণকৃত সব তথ্য প্রদর্শিত হবে যা প্রিন্ট করে রাখা যাবে। কোনো তথ্য পরিবর্তনের প্রয়োজন হলে পুনরায় সঠিক তথ্য সেভ করে পুনরায় ‘Summary’ বাটনে ক্লিক করে তথ্যের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code