Main Menu

শুক্রবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: বিক্রয় ও বিতরণ বিভাগ-২, বিউবো, সিলেট দপ্তরের নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডার সমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার শাখা-প্রশাখা কর্তন এবং উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (২১ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিক্রয় ও বিতরণ বিভাগ-২ (বিউবো) এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৭ টা হতে দুপুর ১টা পর্যন্ত ১১ কেভি কালীঘাট ফিডারের আওতাধীন আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপাড়, মাছিমপুর, মহাজনপট্রি, হকার্স মাকেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড ও এর আশপাশের এলাকাসমূহ। এবং ১১ কেভি ধোপাদিঘীরপাড় ফিডারের আওতাধীন রোজ ভিউ পয়েন্ট, উপশহর ডি-ব্লক মেইন রোড উভয়পার্শ্ব এবং আশপাশের এলাকা সমূহে বিদ্যুৎ বন্ধ থাকবে।

নিরাপত্তার স্বার্থে উক্ত সাট ডাউনের সময়কালীন সময় লাইন চালু বলে গন্য হবে। নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

Share





Related News

Comments are Closed