এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়লো গাড়ি, নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়েছে ব্যক্তিগত গাড়ি। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বন্দর থানার (ওসি) তদন্ত সিরাজুল ইসলাম বলেন, পতেঙ্গা থেকে শহরের দিকে যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে নিচে পড়ে যায়। এ সময় পথচারী শফিক (৫৫) গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পর মারা যান। তিনি বন্দরের কর্মী বলে জানা গেছে।
ভয়াবহ এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন জানিয়ে ওসি তদন্ত সিরাজুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে আগ্রাবাদের ইসলামী ব্যাংক হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed