সিলেটে কবরস্থানের সামনে থেকে ৬ জুয়াড়ীকে ধরলো ডিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বাগবাড়ি নরসিংহটিলা কবরস্থানের সামনে অভিযান পরিচালনা করে ৬ জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আনোয়ার হোসেন (৫২), বদরুল ইসলাম (৬০), আকিল ইসলাম অপু (২১), সুমন মালাকার (৪০), গোলজার আহমদ (৩৪) ও সৈয়দ আহমদ (৫২)।
পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed