শীত নিয়ে ফের দুঃসংবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন জায়গায় দেখা মিলছে কুয়াশার। সাত সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমন। এ অবস্থায় শীতের আমেজ আরও বাড়তে চলেছে। আগামী ৫ দিন সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় বিশেষ করে বৃহস্পতিবার থেকেই রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই এ তাপমাত্রা কমার পূর্বাভাস এসেছে।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রতিষ্ঠানটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ ছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূতও হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন থেকেই সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।
তৃতীয় ও চতুর্থ দিনও একই ধরনের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে রাত-দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Related News
দেশজুড়ে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান, ২৫০টি প্রতিষ্ঠান বন্ধ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধ ও মানহীন হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিকRead More
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে বন্ধ হবে শপিংমল-মার্কেট
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের সবRead More



Comments are Closed