হঠাৎ সিলেট সফরে ধর্ম উপদেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: হঠাৎ সিলেট সফরে এসেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (১৯ নভেম্বর) বিকালে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছেন তিনি। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক-ছাত্ররা।
সিলেট এয়ারপোর্ট থেকে ধর্ম উপদেষ্টা সরাসরি জামিয়া দরগাহে আসেন এবং শাহজালাল (রাহ.)-এর মাজার জিয়ারত করেন।
সন্ধ্যার পর জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এর শিক্ষক-ছাত্রদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা।
সংশ্লিষ্ট সূত্র জানায়- ধর্ম উপদেষ্টার এটি কোনো পূর্ব নির্ধারিত সফর ছিলো না। তিনি নিজে ইচ্ছে পোষণ করেছেন- জামিয়া কাসিমুল উলুম দরগাহ-এ সংক্ষিপ্ত সফরে আসবেন। সেই ইচ্ছে থেকেই বুধবার নিজ দপ্তরে কার্যদিবস শেষে একটি ফ্লাইটে সিলেটে আসেন ড. আ ফ ম খালিদ হোসেন। মতবিনিময় শেষে রাতেই ধর্ম উপদেষ্টা ঢাকায় ফিরে যাবেন।
Related News
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More



Comments are Closed