দক্ষিণ সুরমা থেকে প্রতিবন্ধী যুবক নিখোঁজ, সন্ধান কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে কামরান আহমদ (২০) নামের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছে। সে তেতলী ইউনিয়নের তেতলী চেরাগী গ্রামের মমশর আলীর নাতি।
গত ২৬ অক্টোবর (রবিবার) সকাল সাড়ে ১১টায় কামরান নিজ বাড়ি থেকে বের হয়ে সিলেট-সুনামগঞ্জ রোডের তেলিবাজার পয়েন্টের আশপাশে ঘুরাঘুরির পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রতীবন্ধী কামরান হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল কালারের পাঞ্জাবী ও কফি কালারের টুপি, তার উচ্চতা- ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা।
কেউ প্রতিবন্ধী কামরান আহমদের সন্ধান পেলে তার নানা মমশর আলীর ০১৭৬৩-৪৩৪১৬১ এবং ০১৭৩২-৭৫৯৪৫৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে যুবলীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগRead More
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More



Comments are Closed